স্বাধীনতা দেশজ চিকিৎসক পরিষদ (স্বাদেচিপ) কেন্দ্রীয় কার্য নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবারে ঢাকার মিরপুরে সরকারী ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে অনুষ্ঠিত নির্বাচনে ডা. আ জ ম দৌলত আল মামুন সভাপতি ও ডা. একেএম মামুনুর রশিদ মহাসচিব নির্বাচিত হয়।
নির্বাচনটি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি শক্তিশালী নির্বাচন কমিশনের মাধ্যমে অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ইসহাক মিয়াঁ, স্বাচিপের প্রতিনিধি হিসেবে ছিলেন স্বাচিপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আসাদুজ্জামান খান রিন্টু।
নতুন কমিটির উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্যে স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, উপমহাদেশের তথা পৃথিবীর এই প্রাচীনতম চিকিৎসা পদ্ধতি ইউনানী ও আয়ুর্বেদী চিকিৎসকদের এই সংগঠনের মাধ্যমে সংগঠিত করে একটি নিরোগ সমাজ প্রতিষ্ঠায় নব নির্বাচিত কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেন।
ইত্তেফাক/সাব্বির
