আবারো মঞ্চে হুমায়ূন আহমেদের ‘নৃপতি’

আপডেট : ০৩ এপ্রিল ২০১৭, ১৫:৪৫
 
আগামীকাল ৪ মার্চ শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল হলে সন্ধ্যা সাতটায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ রচিত প্রথম মঞ্চনাটক ‘নৃপতি’ প্রদর্শনী হবে।
 
হুমায়ূন আহমেদ নাটকটিতে স্বৈরাচার শাসকের বিরুদ্ধে প্রতিবাদ, শাসকদের একনায়কতন্ত্র ও খেয়ালিপনার বিরুদ্ধে তার নিজস্ব সাহিত্যরসে ব্যঙ্গাত্মক-ভাবে উপস্থাপন করেছেন।
 
নাটকটি নব্বইয়ের দশকে নান্দনিক নাট্য সম্প্রদায় প্রথম মঞ্চে আনে। বেশ কয়েক বছর নাটকটি মঞ্চে দেখা যায়নি। কিন্তু দীর্ঘদিন পর কথাসাহিত্যিকের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পুনরায় গতবছর থেকে নাটকটি মঞ্চস্থ করছে নান্দনিক নাট্য সম্প্রদায়।
 
এটি নান্দনিক নাট্য সম্প্রদায়ের ১৭তম প্রযোজনা। নাটকটির নির্দেশনা দিয়েছেন বদরুদ্দোজ্জা। নাম ভূমিকায় অভিনয় করছেন হাসানুজ্জামান।
 
এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন নিলুফার ওয়াহিদ, সোহেল রানা, শাহ আলম, সাগর দাস, অভীক মজুমদার, রনি, মারুফ, মাহিন, শোভা, রাসেল, হাবিবুল্লাহ, মেরী প্রমুখ।
 
ইত্তেফাক/আনিসুর