বলিউডের কিং অব রোমান্স শাহরুখ খান। অন্যদিকে শাহরুখের হাত দিয়ে বলিউডে পা রাখেন জনপ্রিয় নায়িকা আনুশকা শর্মা। আবারো তারা একসঙ্গে হয়েছেন ইমতিয়াজ আলীর ছবিতে।
ইমতিয়াজ আলি পরিচালিত ছবির নাম প্রথমে ছিল 'দ্য রিং'। শোনা যাচ্ছে, ছবির চূড়ান্ত নাম ‘রাউলা’। আর এই ছবির একটি গানের শুটিংয়ে শাহরুখ-আনুশকা এখন পাঞ্জাবে।
শোনা গেছে, ‘রাউলা’ ছবিতে মোট ৬টি গান রয়েছে। তার মধ্যে একটি পাঞ্জাবের আলোচিত ‘লোরি’। এই গানেরই শুটিংয়ের জন্য পাঞ্জাবকে বেছে নিয়েছেন ইমতিয়াজ আলি। এর আগে ছবিটির শ্যুটিং হয়েছে ইউরোপের বিভিন্ন দেশে। বুদাপেস্ট, প্রাগ, লিসবোন ও অ্যামস্টারডামের পর এখন শুটিং হচ্ছে পাঞ্জাবের অমিত্রসার ও লুধিয়ানায়।
.@iamsrk greets his fans in Punjab where he is shooting for his upcoming movie #Ring. pic.twitter.com/i9qpQmg83A
— TOI Entertainment (@TOIEntertain) April 2, 2017
তাদের প্রথম ছবি ‘রাব নে বানা দি জোড়ি' ছবিটির প্রেক্ষাপট ছিল পাঞ্জাব। সকলের ধারণা, আবারও সেই আমেজ পর্দায় ফিরবে শাহরুখ-আনুশকার হাত ধরে। ছবিতে প্যারাগুয়ের গাইডের চরিত্রে অভিনয় করছেন শাহরুখ খান। আনুশকা শর্মা এক টুরিস্টের ভূমিকায় অভিনয় করছেন।
ছবির নির্মাতা সূত্রে জানা গেছে, ছবিটি এই বছর ১১ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে। ছবিতে অতিথি চরিত্রে থাকবেন রণবীর কাপুর। ডেকান ক্রনিকল।
ইত্তেফাক/রেজা
