ময়মনসিংহে সদর এবং মুক্তাগাছা উপজেলার সীমান্তবর্তী বেগুণবাড়ি ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান উত্সব অনুষ্ঠিত হয়েছে। ৪ এপ্রিল মঙ্গলবার ভোর থেকে দিনব্যাপী হাজারো পূণার্থী নদের ঘাটে স্নানে যোগ দেন।
জগতের যাবতীয় সঙ্কীর্ণতা ও পঙ্কিলতার আবরণ থেকে মুক্তির বাসনায় নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা পূণার্থীগণ ব্রহ্মার কৃপা চেয়ে ‘ হে মহা ভাগ ব্রহ্মপুত্র, হে রৌহিত্য তুমি আমার পাপা হরণ কর ’- পুরোহিতের মাধ্যমে এ মন্ত্র উচ্চারণের মাধ্যমে ধান, দুর্বা, চিনি কলা নিবেদন করেন ।
মুক্তাগাছা উপজেলা শহরের দরিচারআনি বাজাওে বাসন্তী পূজা উপলক্ষে বহু বছর ধরে এ স্নান উত্সব অনুষ্ঠিত হয়ে আসছে। এ উপলক্ষে নদ তীরে বসানো হয় বিশাল মেলা। মেলায় সমারহ ঘটে হরেক রকম লোকজ পণ্যসামগ্রী।
