সালমান-ইউলিয়ার ঘনিষ্ঠ যে ছবি ভাইরাল হয়েছে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ১২:৪২
 
গার্লফ্রেন্ড বদলাতে ওস্তাদ বলিউড সুপারস্টার সালমানের বর্তমান গার্লফ্রেন্ডের নাম ইউলিয়া ভানতুর। রোমানিয়ান এ মডেলের সঙ্গে সম্পর্ক নিয়ে যদিও কোন রকম কথা বলতে নারাজ সালমান।
 
এমনকী কোনদিকে সম্পর্ক গড়াচ্ছে সেটা না বললেও খবর তো বসে থাকে না। একসঙ্গে বিভিন্ন সময় ধরাও পড়েছেন তারা। এবার সালমান-ইউলিয়ার ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছে মিডিয়ায়।
 
এরপরও হয়তো সল্লু মিয়া বলবেন সব কারসাজি। সম্প্রতি সাবেক গার্লফ্রেন্ড ক্যাটরিনাকে নিয়ে ছিলেন অস্ট্রিয়াতে। 'টাইগার জিন্দা হ্যায়' ছবির শুটিংয়ে সেখানে তারা মিলিত হন। আর তা শেষ না হতেই ক্যাটকে ছেড়ে উড়ে আসলেন মালদ্বীপে। বোন অর্পিতার একমাত্র ছেলে আহিলের জন্মদিনে পুরো পরিবার এখন সেখানে।
IMG0
মালদ্বীপে সালমান-ইউলিয়ার ঘুরে বেড়ানোর বেশ কিছু ছবি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান-ইউলিয়ার বেশ কিছু ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে সালমানকে ইউলিয়া জড়িয়ে ধরে আছেন এমন দৃশ্য দেখা গেছে। ভাইরাল হয়ে উঠেছে এ ছবিটি। শুধু তাই নয়, বিভিন্ন ছবিতে সব সময় সালমানের পাশে ইউলিয়াকে দেখা গেছে।
 
উল্লেখ্য, ইউলিয়ার সঙ্গে মজে থাকলেও আবারো ক্যাটরিনাকে নিয়ে ধুম ফোরে আসছেন সালমান খান। দুজনই চুক্তি করেছেন প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে। খবর মিড ডে, ইন্ডিয়া ডটকম।
 
ইত্তেফাক/আনিসুর