প্রথম ওভারেই মালিঙ্গার বলে বোল্ড হলেন তামিম

আপডেট : ০৪ এপ্রিল ২০১৭, ২২:০৭
লঙ্কানদের বিপক্ষে প্রথম টি২০তে লাসিথ মালিঙ্গার প্রথম ওভারেই বোল্ড হয়ে শূন্য রানে ফিরে গেছেন টাইগার উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। ২ ওভারে টাইগারদের সংগ্রহ ১৮। ক্রিজে আছেন সৌম্য সরকার (৭) ও সাব্বির রহমান (৪)।
 
এর আগে স্বাগতিকদের বিপক্ষে কলোম্বোতে শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর পর পরই লঙ্কান স্থানীয় সময় সাড়ে ৬টায় বৃষ্টি আঘাত হানে কলোম্বোর মাঠে । বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হলেও পুরো ২০ ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে।
 
এই ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে ফাস্ট বোলার মোহাম্মদ সাইফুদ্দিনের। আর সবচেয়ে দু:খজনক হয়ে এসেছে মাশরাফির অবসরের খবর। টসে জিতে সাক্ষাৎকারে মাশরাফি জানিয়ে দেন লঙ্কান সিরিজ শেষেই টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়ে নিচ্ছেন নড়াইল এক্সপ্রেস।
 
বাংলাদেশের স্কোয়াড. তামিম, সৌম্য, সাব্বির, মুশফিকুর, সাকিব, মোসাদ্দেক, মাহমুদুল্লাহ সাইফুদ্দিন, মাশরাফি (অধিনায়ক), তাসকিন, মোস্তাফিজুর।
 
শ্রীলঙ্কা স্কেয়াড. কুশাল পেরেরা, দিলশান মুনাবীরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, অসোলা গুনারাত্নে, মিলিন্দা সিরিওয়ারদানা, থিসারা পেরেরা, সেকুয়া প্রসান্না, ভিকুম সাঞ্জায়া, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা।
 
ইত্তেফাক/রেজা