শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি২০ ম্যাচে ১৫৬ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে এই রান সংগ্রহ করে টাইগাররা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন মোসাদ্দেক হোসেন। তিনি অপরাজিত থাকেন। শ্রীলঙ্কার পক্ষে মালিঙ্গা ৪ ওভারে ৩৮ রান দিয়ে ২ উইকেট নেন।
এর আগে স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে ২-ম্যাচের টি২০ সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ থাকে। পরে খেলা আবার শুরু হয়।
