‘আসলে দর্শকের চাহিদাতেই একটা চরিত্র স্টাবলিশ হয়ে গেছে। এভাবেই কাজ করতে করতে একটা বাবা ইমেজ তৈরি হয়েছে। তাছাড়া আমি নিজেও একজন বাবা। জীবনের সঙ্গে মিলে যায় আর কি! তবে ২৫-৩০ বছর বয়স থেকেই আমি নানা টাইপের চরিত্রে অভিনয় করেছি। তখন তো বাবা ছাড়াও হরেকরকমের চরিত্রে অভিনয় করেছি। এমন কোনো চরিত্র নেই যেটিতে আমি অভিনয় করিনি। তাছাড়া এখন ভ্যারিয়েশন আছে এমন কোনো চরিত্রও পাই না। একই ধারায় চলছে। এটাকে আমি আমাদের শোবিজের দুর্বলতা বলতে চাই। আমাদের মতো যারা আছেন তাদেরকে ব্যবহার করা হচ্ছে না।’
বাবা’ চরিত্রে অভিনয় প্রসঙ্গে এভাবে বললেন গুণী অভিনেতা আবুল হায়াত।
ইত্তেফাক/আনিসুর
