কাজী শুভ। নিয়মিত গান ও স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন তিনি। সম্প্রতি প্রকাশ পেল তার নতুন একটি গান। গানটিতে তার সাথে কণ্ঠ দিয়েছেন স্বরলিপি।
গানটি এরিমধ্যে শ্রোতারা বেশ ভালোভাবে গ্রহণ করেছেন বলে জানান শুভ।
তিনি বলেন, ‘গানের কথার মধ্যে নতুনত্ব আছে, আছে ভালোলাগার মতো কিছু শব্দ। যে কারণে এর সুর করতেও আমার ভীষণ ভালো লেগেছে। সব মিলিয়ে ‘ভালোবাসি অবিরত’ গানটি খুব ভালো হয়েছে।’ স্বরলিপি বলেন, ‘ভালোবাসি অবিরত গানটি বেশ ভালো হয়েছে। যারাই শুনেছেন তারই গানটির প্রশংসা করেছেন।’ এদিকে পহেলা বৈশাখে ফয়সাল রাব্বিকীনের কথা ও কাজী শুভর সুরে কাজী শুভর একক অ্যালবাম ‘হৃদয়ে তুমি’ বাজারে আসছে।
এছাড়া পহেলা বৈশাখে তিনি ঢাকার আশেপাশেই স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করবেন।
ইত্তেফাক/আনিসুর
