‘তৈরি হও হংকং, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া-আসছি দাবাং ট্যুর নিয়ে’। এভাবেই ঘোষণা দিলেন বলিউড অভিনেতা সালমান খান। ভক্তদের মাতাতে হাজির হচ্ছেন এসব দেশে।
ঘোষণা বলা হয়েছে, ১৬ এপ্রিল থাকবেন হংকংয়ে আর নিউজিল্যান্ডের অকল্যান্ডে থাকছেন ২১ এপ্রিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে ট্যুর নিয়ে একটি টিজার ও আহবান জানিয়েছেন সালমান।
সালমান ছাড়াও আয়োজনে আরো পারফর্ম করবেন অভিনেত্রী বিপাশা বাসু, জ্যাকুলিন ফার্ন্দান্দেজ, দাবাং অভিনেত্রী সোনাক্ষী সিনহা, ডান্স সুপারস্টার প্রভুদেব, বাদশা, ডেইজি শাহ, তামান্না ভাটিয়া এবং জনপ্রিয় উপস্থাপক মনেশ পাল।
সালমানের সঙ্গে একটি বিশেষ পারফর্মেন্সে কিক অভিনেত্রী জ্যাকুলিন ডান্স করবেন। আসছে ১৪ এপ্রিল কুয়ালালামপুরে স্টেজ মাতাবেন বলেও খবর প্রকাশ করেছে একটি ভারতীয় গণমাধ্যম।
টিজারে বিপাশা, সালমান, সোনাক্ষী সিনহা এসব দেশের ভক্তদের আয়োজনে সঙ্গে থাকার আহবান জানিয়েছেন।
উল্লেখ্য, সালমানের বাণিজ্যিক সফল ও জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে দাবাং অন্যতম। সেজন্য বরাবরই সিনেমাটি নিয়ে ভক্তদের আগ্রহে কমতি ছিল না, তা পুরুণ করতে নতুন উদ্যোগ সল্লু মিয়ার।
Get Ready Hongkong, New Zealand, Australia for Da Bangg Tour of the year . #reveleventshk #rspromotions #thechocolateroomau pic.twitter.com/qXejQn4jCG
— Salman Khan (@BeingSalmanKhan) April 3, 2017
ইত্তেফাক/আনিসুর
