শামীম আহমেদ রনি পরিচালিত সিনেমা ‘ধ্যাততেরিকি’। এখানে দেখা যাবে আরিফিন শুভ-নুসরাত ফারিয়া, রোশান ও নতুন অভিনেত্রী ফারিন’কে। সিনেমাটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।
সম্প্রতি সিনেমাটি সেন্সর বোর্ডে জমা দেয়া হয়। গতকাল মঙ্গলবারসিনেমাটি সেন্সরবোর্ডে প্রদর্শিত হলে বিনা কর্তনে ছাড়পত্র পায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সিনেমার অন্যতম অভিনেত্রী নুসরাত ফারিয়াও তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পোস্ট দিয়েছেন।
সিনেমাটি আসছে পহেলা বৈশাখে সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে। আরিফিন শুভ-নুসরাত ফারিয়া, রোশান ছাড়াও আরো অভিনয় করেছেন কলকাতার রজতাভ দত্ত রনি, সাদেক বাচ্চু, সুষমা, শামীম হোসেন, চিকন আলী প্রমুখ।
গত অক্টোবর আনুষ্ঠানিকভাবে নবাগত চিত্রনায়িকা ফারিনের নাম ঘোষণা করা হয়। এ সিনেমার মধ্যদিয়ে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন ফারিন।
ইত্তেফাক/আনিসুর
