ইরাকের তিকরিত শহরে ইসলামিক স্টেট- আইএস জঙ্গিদের হামলায় ২৬ জন নিহত এবং অন্তত ৪০ ব্যক্তি গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।
দেশটির পুলিশের এক সদস্য ব্রিটিশ বার্তা সংস্থা- বিবিসিকে জানিয়েছে, জঙ্গিরা এসময় জুহুর জেলায় পুলিশের এক নিরাপত্তা চৌকি লক্ষ্য করে হামলা চালিয়ে তিন কর্মকর্তাকে হত্যা করে। তারপর জঙ্গিরা স্থানীয় বেসামরিক জনগণের দিকে গুলি ছুড়ে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে তিকরিতের দখল নেয় আইএস। ২০১৫ সালে তারা মধ্যপ্রাচ্যের অন্যতম সুপ্রাচীন খ্রিস্টান উপাসনালয় গ্রিন চার্চ বোমা মেরে উড়িয়ে দেয়। তবে এবছর তিকরিতের পুনর্দখল নেয় ইরাকি বাহিনী। তারপরও প্রায় প্রায়ই সেখানে আত্মঘাতী হামলা চালায় আইএস জঙ্গিরা। বিবিসি।
ইত্তেফাক/সেতু
