শাহরুখ ও গৌরী খানের ছোট ছেলে আবরাম তাদের দুজনেরই চোখের মণি। বাবার কোলে আবরামকে বহুবার দেখা গিয়েছে, বরং ততটা দেখা যায়নি মায়ের সঙ্গে।
এবার গৌরী টুইটারে একটি ছবি পোস্ট করেছেন, তাতে পিছন থেকে হলেও আবরামকে তো স্পষ্ট চেনা যাচ্ছে কিন্তু গৌরীকে বোঝাই যাচ্ছে না। ছোট ছেলের আবদার মেটাতে টয়লেট পেপারে আপাদমস্তক মুড়ে মিশরের মমি সেজেছেন তিনি।
That moment when you get appreciated for being a good Mummy! pic.twitter.com/BUKwNiGtUS
— Gauri Khan (@gaurikhan) April 3, 2017
গৌড়ি ছবিতে ক্যাপশন লেখেন, যেই মুহুর্তে একজন ভালো মা হিসেবে আপনি প্রশংসিত হবেন।
মা ছেলের দুষ্টুমির ছবি ভাইরাল এখন ওয়েব দুনিয়ায়।
দুই ছেলে ও এক মেয়ে নিয়েই শাহরুখ ও গৌড়ির সুখের সংসার। বড় ছেলে আড়িয়ান আর কিছুদিন পর বলিউডে অভিষেক করতে পারে বলেও বিভিন্ন সময় শোনা যায়।
ইত্তেফাক/রেজা
