বিরাট কোহলির মুকুটে নয়া পালক যোগ হল । ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট পত্রিকা উইজডেন ক্রিকেটারস অ্যালামনাকের বিচারে ২০১৬ সালে বিশ্বের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় অধিনায়ক। আর এভাবেই কোহলি তারা গতবছরে পরিশ্রমের মূল্যায়ন পেলেন নামী এই পত্রিকাটির কাছ থেকে।
পত্রিকার বার্ষিক অ্যালামানাকের কভারে বিরাটের ছবি রয়েছে। একইসঙ্গে তাঁকে বিশ্বের সেরা ক্রিকেটারের সম্মান দেওয়া হয়েছে। গত সম্পাহে এবছরের সংসস্করণটি প্রকাশ করা হয়।
পত্রিকাটির সম্পাদক লরেন্স বুথ বলেন, মুম্বাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে ২৩৫ রানের ইনিংস কোহলিকে শচীন টেন্ডুলকারের যোগ্য উত্তরসুরি হিসেবে গড়ে তুলেছে।
২০০৩ সালে অস্ট্রেলিয়ার তৎকালীন অধিনায়ক রিকি পন্টিং প্রথম ক্রিকেটার হিসেবে এই সম্মান পেয়েছিলেন। এবার তৃতীয় ভারতীয় হিসেবে একই সম্মান পেলেন কোহলি । ২০০৮ ও ২০০৯ এ ভিরেন্দার শেবাগ ও ২০১০ এ শচীন টেন্ডুলকারও এই অর্জন করেছিলেন।

গত বছর কোহলির জন্য স্বপ্নের মত ছিল। টেস্টে ৭৫.৯৩ গড়ে ১,২১৫ রান করেন ভারতের অধিনায়ক। একদিনের ম্যাচে তাঁর সংগ্রহ ৯২.৩৭ গড়ে ৭৩৯ রান। টি২০ ম্যাচে ১০৬.৮৩ গড়ে বিরাটের রান ৬৪১। গত বছর ৬ জন ব্যাটসম্যান বিরাটের চেয়ে বেশি রান করেছেন। কিন্তু কারও গড় বিরাটের ধারেকাছে নেই। সেই কারণেই সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের অধিনায়ক।
উল্লেখ্য, ৩০ মার্চ ভারতীয় রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত থেকে ‘পদ্মশ্রী’ পুরষ্কারও গ্রহণ করেছিলেন ভারতীয় এই রানমেশিন। দ্যা টাইমস।
ইত্তেফাক/রেজা
