জেল থেকে বেরিয়ে আসার সময় সাতক্ষীরা জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফকে আবারো গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার বেলা ১১টার দিকে শহরের জেল গেটের সামনে থেকে আব্দুর রউফকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, এর আগে গত ৭মার্চ রাতে আব্দুর রউফকে সদর উপজেলার আলীপুর এলাকা থেকে নাশকতার মামলায় পুলিশ গ্রেফতার করেন। বুধবার ওই মামলায় তিনি জামিনে মুক্তি পাওয়ার পর জেলগেট এলাকা থেকে বেরিয়ে আসার সময় পুলিশ তাকে আবারও গ্রেফতার করেন। পরে আদালতের মাধ্যমে পুনরায় জেলহাজতে পাঠানো হয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ওসি ফিরোজ হোসেন মোল্যা বলেন, 'আব্দুর রউফ জামিনে মুক্তি পাওয়ার পর আমরা তাকে অন্য একটি নাশকতার মামলায় আবারও গ্রেফতার করি।'
ইত্তেফাক/জামান
