রং-তুলি হাতেও বেশ পারদর্শী প্রিয়াঙ্কা

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ২০:২৯
যিনি অভিনয় করেন, তিনি ছবিও আঁকেন। বলিউডে সালমান খান, আলী জাফর এঁকে দেখিয়েছেন। এ বার প্রিয়াঙ্কা চোপড়াও এঁকে দেখালেন।
 
এই মুহূর্তে বেশ ব্যস্ত প্রিয়াঙ্কা। ‘কোয়ান্টিকো’র সেকেন্ড সিজনের জন্য সপ্তাহ জুড়েই চলছে তার শ্যুটিং। আাবার উইকএন্ডে চলছে তার হলিউড ডেবিউ মুভি ‘বেওয়াচ’-এর প্রোমোশন। এ সবের ফাকেই একটু সময় বের করে নিলেন। রবিবারের ছুটিতে ক্যানভাস ভরালেন নানা রঙে। ইনস্টাগ্রামে সে ছবিও শেয়ার করেছেন পিগি চপস।
 
 
প্রিয়াঙ্কার ঘনিষ্ঠ সূত্রে খবর, কো-স্টার ইয়াসমিন আল মাসরি আর অভিনেতা-পরিচালক মাইকেল দেসান্তের থেকে আঁকার টিপস নিচ্ছেন তিনি। তবে শুধুমাত্র শখ মেটানোই নয়। শোনা যাচ্ছে, আঁকা নিয়ে রীতিমতো পড়াশোনাও শুরু করবেন তিনি।
 
তবে তার আগে মাসরি বা দেসান্তের মতো বন্ধুদের কাছেই আঁকিবুকির যাবতীয় কারিকুরি শিখে নিচ্ছেন প্রিয়াঙ্কা।
 
ইত্তেফাক/রেজা