স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদের স্থান হবে না। যে কোন মূল্যে জঙ্গিবাদকে উৎখাত করা হবে। ৭১, ৭৫ এবং পরবর্তীতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা হত্যার ষড়যন্ত্র করেছিল- তারাই এদেশে জঙ্গিবাদের উত্থান ঘটাতে চায়। কিন্তু সরকার তাদের শক্ত হাতে দমন করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
বুধবার বিকেলে পূর্বধলা উপজেলার জগৎমণি পাইলট উচ্চ বিদ্যালয়ের ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক ফটো গ্যালারির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি.এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম, এটিএন নিউজের বার্তা প্রধান প্রণব সাহা, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ড. আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন ও উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে।
