প্রেমের টেলিছবি ‘আমি তুমি ও সে’। এতে নাসিরের ভূমিকায় অভিনয় করেছেন সজল আর বিজলী চরিত্রে মোনালিসা। টেলিছবিটি রচনা করেছেন মীর সামী ও পরিচালনায় রয়েছেন নাহিদ বাবু।
মাছরাঙা টিভিতে আজ রাত ৭টা ৩০ মিনিটে প্রচার হবে এটি।
গল্পে দেখা যাবে, নাসিরের সঙ্গে বিজলীর পরিচয় সুমির মাধ্যমে। সুমি নাসিরের স্কুলজীবনের বন্ধু। একদিন সুমি এসে নাসিরকে বলে যে, এই হলো বিজলী। ওর জন্য একটা মাইগ্রেশন ফরম এনে দে। ও মাইগ্রেশন করবে। এটুকু পরিচয়। শুরু হয় আরেক গল্প। এমনই একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবিটি।
ইত্তেফাক/আনিসুর
