বিরামপুর থানা পুলিশ ইয়াবা ট্যাবলেটসহ এক ভারতীয় নাগরিককে আটক করে বৃহস্পতিবার দিনাজপুর কারাগারে পাঠিয়েছে।
জানা গেছে, থানার উপ-পরিদর্শক আরোয়ারুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর-হামলাকুড়ি রাস্তায় অবস্থান নেন। এসময় ঐ পথ দিয়ে আগত এক যুবক পুলিশকে দেখে পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে ধাওয়া করে করেন এবং দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
আটক যুবক সাদ্দাম হোসেন (২৮) ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানাধীন জামরাইল গ্রামের মনছুর আলী মণ্ডলের ছেলে। এব্যাপারে থানায় মামলা হয়েছে।
ইত্তেফাক/কাউছার
