আবারো শুরু হচ্ছে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’

আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ১৪:১৩
 
শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় হৃদয়ে মাটি ও মানুষ’র কৃষকের প্রাক-বাজেট আলোচনা উদ্যোগ ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ ১৩তম বছরে। ​রাজশাহীর পবায় প্রায় চার হাজার কৃষকের অংশগ্রহণে আয়োজিত প্রাক-বাজেট আলোচনা ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’র ১৩তম বছরের প্রথম পর্বে নানা সমস্যা, সুযোগ-সুবিধা ও দাবির কথা জানিয়েছেন কৃষকরা।
 
বাজেটকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় অনুষ্ঠিতব্য কৃষকদের এই মতামত ও দাবিসমূহ পরবর্তী সময়ে সমন্বয় করে সুপারিশ আকারে জাতীয় বাজেট ২০১৭-১৮ ঘোষণার আগে তুলে দেয়া হবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের হাতে।
 
জাতীয় বাজেটকে সামনে রেখে এ বছর কৃষকদের নিয়ে এই বিশাল সমাবেশে কৃষকদের নানা দাবি, সম্ভাবনা, প্রাপ্তি ও অপ্রাপ্তির আলোচনা হয়। এবারের অনুষ্ঠানের প্রথম পর্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বিভিন্ন কৃষকের কাছে তাদের সুযোগ-সুবিধা, দাবিগুলো শুনেছেন।
 
কৃষকেরাও স্বতঃস্ফূর্তভাবে তাদের দাবিদাওয়া প্রকাশ করেছেন। বাজেটে তাদের চাওয়া?, কি সুবিধা তারা চান?, কি সুবিধা পান না? এ সংক্রান্ত নানা বিষয় জানিয়েছেন কৃষকেরা।
 
রাজশাহীর পবায় অনুষ্ঠিত ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’র প্রথম পর্ব প্রচারিত হবে ৮ এপ্রিল শনিবার রাত ৯টা ৪০ মিনিটে চ্যানেল আইয়ের ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে।
 
ইত্তেফাক/আনিসুর