দখলকৃত পশ্চিম তীরে এক ফিলিস্তিনীর গাড়ির চাপায় বৃহস্পতিবার সকালে এক ইসরাইলি নিহত ও অপর একজন আহত হয়েছে। এক সেনা সদস্য একথা জানান।
প্রাথমিক খবরে বলা হয়, সেনারা গুলি করে গাড়ির চালককে হত্যা করেছে। তবে পরে এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লোকটিকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনীর হেফাজতে নেয়া হয়েছে।
সেনা মুখপাত্র জানায়, অধিকৃত পশ্চিম তীরের মধ্যাঞ্চলে ইসরাইলী বসতি ওফরার কাছে সম্ভবত গাড়ি চাপার ঘটনা ঘটেছে। তিনি এক বিবৃতিতে আরো বলেন, ‘এই ঘটনায় এক ইসরাইলি নিহত ও অপর একজন ইসরাইলি আহত হয়েছে। আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ এএফপি।
ইত্তেফাক/সাব্বির
