মাশরাফির বিদায়ী ম্যাচে টাইগারদের উড়ন্ত সূচনা

আপডেট : ০৬ এপ্রিল ২০১৭, ২০:৫০
টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার বিদায়ী টি-২০ ম্যাচে উড়ন্ত সূচনা পেয়েছে টাইগাররা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও সৌম্য সরকার  ৪ ওভারেই ৪২ রান তুলে নিয়েছে। ইমরুল ২২ ও সৌম্য ১৭ রানে অপরাজিত আছে। 
 
শেষবারের মত আন্তর্জাতিক টি-২০ ম্যাচে টস করতে নেমে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বিদায়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। স্বাগতিক লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-২০ ম্যাচ খেলেই টি-২০ থেকে বিদায় নিচ্ছেন বাংলাদেশের এই লিজেন্ড ক্রিকেটার।
 
ইনজুরির কারণে বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল তার জায়গায় দলে ফেরেন ইমরুল কায়েস। পেসার তাসকিন আহমেদের বদলে মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজ। আর এ ম্যাচের মধ্যদিয়েই আন্তর্জাতিক টি-২০ তে অভষেক হচ্ছে তরুণ অলরাউন্ডারের।
 
শেষ ম্যাচের দল অপরিবর্তিত রেখেছে লঙ্কানরা।
 
বাংলাদেশ দল. সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ সাইফুদ্দিন, মাশরাফি (অধিনায়ক),মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর।
 
শ্রীলঙ্কা দল. কুশাল পেরেরা, দিলশান মুনাবীরা, উপুল থারাঙ্গা (অধিনায়ক), চামারা কাপুগেদারা, অসোলা গুনারাত্নে, মিলিন্দা সিরিওয়ারদানা, থিসারা পেরেরা, সেকুয়া প্রসান্না, ভিকুম সাঞ্জায়া, লাসিথ মালিঙ্গা, নুয়ান কুলাসেকারা।