ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হাড়িকান্দা গ্রামে নিখোঁজের এক দিন পর ধানক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
শিশুটির নাম স্নেহা (২)। সে ওই গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের ছোট মেয়ে।
জানা যায়, শিশুটি বৃহস্পতিবার দুপুর থেকে নিখোঁজ ছিলো। পরে শুক্রবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের ধান ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
