অসুস্থ বিনোদ খান্নাকে প্রয়োজনে অঙ্গদান করতে চান ইরফান

আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৭:৩৩
বুধবার রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। যেটি অসুস্থ বিনোদ খান্নার ছবি বলে দাবি করা হয়েছে। যদিও ছবিটি নিয়ে তার পরিবার সূত্রে এ নিয়ে এখনও পর্যন্ত কেউ মুখ খোলেননি। তবে ছবিটি দেখে অবাক সকলে।
 
অনেকেই বলছেন, এটা নাকি বিনোদেরই ছবি।
 
অভিনেতা ইরফান খান সংবাদমাধ্যমে বলেছেন, ‘বিনোদ খন্নাজি অসুস্থ শুনে খুব আপসেট লাগছে। উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। আমি যেভাবে সম্ভব ওনাকে সাহায্য করতে চাই। প্রয়োজনে অঙ্গদান করতেও রাজি। আমি সমানে প্রার্থনা করছি, যাতে তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে ওঠেন। বিনোদজি আর ধর্মেন্দ্র সাহেব আমার কাছে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে হ্যান্ডসাম অভিনেতা।
 
তার অভিনীতি সব ছবি ্আমি দেখেছি। মেরা গাঁও মেরা দেশ, খুন পাসিনা সিনেমায় তাঁর অনবদ্য অভিনয় এখনো চোখে ভেসে আসে, যোগ করেন ‘লাঞ্চবক্স’ অভিনেতা।
 
বলিউড সূত্রে জানা গেছে, ইউরিনারি ব্লাডার ক্যানসারে ভুগছেন বিনোদ। ভর্তি রয়েছেন মুম্বইয়ের এক হাসপাতালে। সেখান থেকেই কোনও ভাবে নিরাপত্তার ফাঁক গলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে অসুস্থ অভিনেতার ছবি।
 
যদিও সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিনোদের ছেলে রাহুল খন্না বলেছেন, বাবা গত ৩১ মার্চ থেকে শরীরে পানি স্বল্পতার সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসবে বলেই মনে হচ্ছে। চিকিত্সকেরা হয়তো শীঘ্রই ছেড়ে দিতে পারেন বাবাকে। আপনাদের শুভকামনার প্রয়োজন।
 
‘দিলওয়ালে’ ছবিতে শাহরুখ খান ও কাজলের সঙ্গে শেষ বার বড়পর্দায় দেখা গিয়েছে বিনোদকে। তারপর থেকেই নাকি তাঁর অসুস্থতা বাড়তে থাকে। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/রেজা