স্টকহোমে লরি চাপায় নিহত ৩

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ০৮:৫৯
সুইডেনের রাজধানীর স্টকহোমে ব্যস্ত সড়কের পাশে একটি দোকানে লরি চাপায় কমপক্ষে ৩ জন মারা গেছেন। স্থানীয় সময় বিকেল ৩টার একটু আগে কুইন স্ট্রিটে এই ঘটনা ঘটে। শুক্রবার রাতে সুইডেন পুলিশের বরাত দিয়ে বিবিসি এই খবর প্রকাশ করেছে।
 
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এসময় আরো অনেকে আহত হয়েছেন বলেও জানা গেছে। নিরাপত্তা সংস্থা গুলের বরাত দিয়ে বিবিসির নিরাপত্তা বিষয়ক প্রতিনিধি ফ্রাঙ্ক গার্ডনার জানিয়েছেন, শহরের অন্যপ্রান্তে গুলির শব্দ শোনা গিয়েছে। তবে দুটো ঘটনার মধ্যে কোন সম্পর্ক আছে কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায় নি।
 
স্থানীয় গণমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানায় যে একটি লড়ি ওই ডিপার্টমেন্টাল স্টোরের জানালায় গিয়ে আঘাত হানে। এসময় সেখানে অনেক মানুষও ছিল।
 
সুইডিশ জাতীয় প্রচারমাধ্যম এসটিভিতে ওই স্টোরে কর্মরত লিইফ আর্মার বলেন, পুরো বিষয়টি নিয়ে গোলকধাঁধা আছে। কতজন আহত হয়েছে সে ব্যাপারে আমি এখনো নিশ্চিত নই। এই ঘটনায় অনেক মানুষ হতভম্ব হয়ে যায়।
 
সুইডেনের প্রধানমন্ত্রী স্টেফান লফভেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে আক্রমণের শিকার হচ্ছে এবং সবকিছু দেখে এটাকে এক ধরনের সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে।
 
ইত্তেফাক/রেজা/পাভেল