প্রকাশিত হয়েছে আদি সিনেমার প্রথম গান ‘ছুঁয়ে গেলো কে আমায়’। এবার প্রকাশিত হয়েছে দ্বিতীয় গান ‘ফিরে এসো’। তানিম রহমান অংশু পরিচালিত সিনেমা আদি। চলচ্চিত্রটির প্রযোজনায় ফ্যাটম্যান ফিল্মস ও এড্রেস।
অভিনয় করেছেন এবিএম সুমন ও শায়লা সাবি। ফিরে এসো শিরোনামের গানটি লিখেছেন আসিফ ইকবাল। গানচিল প্রযোজিত ‘চলো অন্তহীন’ অ্যালবামের গান ‘ফিরে এসো’।
সুর, সঙ্গীত ও কণ্ঠ অদিত। গানটির ভিডিও নির্মিত হয়েছে গ্লোবাল মার্কেটের কথা মাথায় রেখে, তারুণ্যের পছন্দের গুরুত্ব দিয়ে।
হলিউড বলিউডের মতো এদেশেও যে মানসম্পন্ন ভিডিও তৈরি হতে পারে, তার অনন্য উদাহরণ হতে যাচ্ছে আদি সিনেমা এবং সিনেমার গানগুলো। গানচিল মিউজিকের ব্যানারে গত ৬ এপ্রিল প্রকাশিত হয়েছে আদি সিনেমার ফিরে এসো গানের মিউজিক ভিডিও।
ইত্তেফাক/আনিসুর
