নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ একাধারে নাটক, টেলিফিল্ম ছাড়াও সম্প্রতি থটফিল্ম নামের নতুন আঙ্গিকের ফিল্ম নির্মাণ করছেন। গত ৬ এপ্রিল ইউটিউবে প্রকাশ পেয়েছে তার তৃতীয় থট ফিল্ম। থটফিল্ম ‘বিভেদ’কে বলা হচ্ছে থট ফিল্ম বা চ্যারিটি ফিল্ম।
বান্নাহ মনে করেন, থট ফিল্ম হচ্ছে দর্শকদের শুধুমাত্র এন্টারটেইনই করবে না, পাশাপাশি ভাবনারও খোরাক যোগাবে। নামটি অবশ্য নির্মাতারই দেয়া। তবে এবারের বান্নাহ থট ফিল্ম একটু আলাদা।
একজন সেলিব্রেটি ও একজন সাধারণ মানুষের গল্প তুলে ধরা হয়েছে ‘বিভেদ’ এ। ছবিটিতে অভিনয় করা তাহসান নিজের চরিত্রেই অভিনয় করেছেন। আন্ডারগ্রাউন্ট ক্রিয়েটিভ ফ্যাক্টরির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে এটি।
বান্নাহ বলেন, ‘একটু ভিন্নভাবে দেখতে চেয়েছি। বুঝতে চেয়েছি। নতুন চিন্তা দিতে চেষ্টা করেছি। চ্যারিটি হয়তো অনেকেই করে আমরা না হয় আমাদের মত করেই করলাম। এবার আপনাদের পালা। "ওয়ান শেয়ার = ওয়ান চ্যারিটি" দেখি আগায় কিনা কনসেপ্টটা। আশা করছি আপনারা আমাদের চিন্তার সাথে সহমত পোষণ করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে এ যাত্রা আরো বেগবান হবেই হবে। ইনশা আল্লাহ।’
তাহসান ছাড়াও ‘বিভেদ’এ আরো অভিনয় করেছেন শামিম হাসান সরকার, শোয়েব মনির, সিয়াম নাসির, সৈয়দ নাজমুস সাকিব ও নাজনিন হায়দার প্রমূখ।
ইত্তেফাক/আনিসুর
