জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান আজকেরডিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ শুরু করেছেন। দেশে অনলাইন শপিংকে জনপ্রিয় করা এবং অনলাইন কেনাকাটা সম্পর্কে ক্রেতাদের আস্থা বাড়ানোর ব্যাপারে আজকেরডিলের হয়ে কাজ করবেন তাহসান।
দুই হাজারের বেশি বিক্রেতা নিয়ে আজকের ডিল (www.AjkerDeal.com) দেশের অন্যতম বড় মার্কেটপ্লেস। এক লাখেরও বেশি পণ্য এখানে বিক্রি হচ্ছে। দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ অনলাইনে আজকের ডিলে অর্ডার দিলে সর্বোচ্চ ৫ দিনে (ঢাকার ভিতরে ২ দিনে) হাতে পেয়ে যাবে যে কোনো পণ্য।
তাহসান বলেন, অনলাইন শপগুলো দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। মানুষ ঘরে বসে সবকিছুই পছন্দমতো অর্ডার করেই পাচ্ছেন। এতে করে সময়ও বেঁচে যাচ্ছে। আর অনলাইন শপ আজকের ডিল-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে ভালো লাগছে। চেষ্টা করবো, পণ্যটির প্রচার-প্রসারে কাজ করতে।
ফ্যাশন, লাইফস্টাইল, মোবাইল, ইলেক্ট্রনিক্স, ঘর সাজানোর জিনিস, গ্যাজেটসহ একশো'র বেশি প্রোডাক্ট ক্যাটাগরি আছে এই অনলাইন মার্কেটপ্লেসে।
গত ৫ এপ্রিল আজকের ডিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে তাহসান অনুষ্ঠানিকভাবে কাজ করতে চুক্তিতে সই করেন। এ উপলক্ষে আজকের ডিলের কার্যালয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের ডিলের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর ও গণমাধ্যম কর্মীরা।
ইত্তেফাক/আনিসুর
