‘সত্তা’ দেখে মন্ত্রী পলক যে মন্তব্য করলেন

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৫:৫২
 
গতকাল শুক্রবার ৭ এপ্রিল মুক্তি পেয়েছে হাসিবুর রেজা কল্লোলের নির্মিত সিনেমা ‘সত্তা’। মুক্তির আগেই আলোচনায় জায়গা করে নিয়েছে সিনেমাটি। সত্তা সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও কলকাতার অভিনেত্রী পাওলি দাম।
 
ছবিটি মুক্তির পর থেকে বিভিন্নমহল থেকে প্রসংশা পেয়েছে সত্তা ও এর নির্মাতা-কলাকুশলীরা। সিনেমাটি হলে দেখতে গিয়েছেন যেমন সাধারণ মানুষ, তেমনি গিয়েছিলেন মন্ত্রী কিংবা সমাজের উচ্চ পর্যায়ের মানুষও। জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া। যেমনটা বললেন তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
 
স্টার সিনেপ্লেক্সে গিয়ে সত্তা দেখার পর প্রতিমন্ত্রী পলক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘স্বত্তা" হাসিবুর রেজা কল্লোল এর একটি অসাধারন চলচ্চিত্রের নাম। আজ স্বত্তা সিনেমা দেখলাম। অনেক দিন পর একটি ভাল সিনেমা উপভোগ করলাম, অনুভব করলাম। অনেক ধন্যবাদ হাসিবুর রেজা কল্লোল (Hashibur Reza Kallol)ভাই’কে, অসাধারণ একটি চলচ্চিত্র উপহার দেওয়ার জন্য।
IMG0
উল্লেখ্য, ৩১ জানুয়ারি বিনা কর্তনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায় সত্তা। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে। প্রযোজনা করেছেন সোহানী হোসেন।
 
শাকিব-পাওলি ছাড়াও আরো অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা। সত্তা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চিত্রগ্রহণে টিডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন। 
 
ইত্তেফাক/আনিসুর