আনসারুল্লাহ বাংলা টিমের শীর্ষ নেতা গ্রেফতার

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৭:৪৪
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের এক শীর্ষ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিজিৎ রায়সহ ব্লগার ও লেখকদের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত হাফেজ মাওলানা মো. মাকসুদুর রহমান ওরফে আবদুল্লাহ (৩১) আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) শরিয়া বোর্ডের সদস্য বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান।
 
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। বাসস।
 
তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।
জঙ্গি সংগঠন এবিটিম কাউকে হত্যার পরিকল্পনার আগে এ শরিয়া বোর্ডের অনুমোদন নেয়া হত বলে পুলিশ জানায়।