খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার ২ মামলা স্থগিত

আপডেট : ০৯ এপ্রিল ২০১৭, ১৫:৩৫
 
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার দুই মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট। একই সঙ্গে মামলার দুটি কেন বাতিল ঘোষণা করা হবে না— তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।
 
রবিবার বিচারপতি মিফতা উদ্দিন চৌধুরী ও বিচারপতি আনম বশিরউল্লাহর ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
 
২০১৫ সালে নাশকতার অভিযোগে রাজধানীর দারুস সালাম থানায় দায়েরকৃত দুই মামলায় খালেদা জিয়াকে আসামি করা হয়।

ইত্তেফাক/মণ্ডল