চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০১৫-১৬ কমিটির মেয়াদ শেষ হয়েছে গেল ৭ ফেব্রুয়ারি। ২ মাস পর আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
আগামী ৫ মে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। আসছে ১৩ এপ্রিল মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলে শিল্পী সমিতির নোটিশে প্রকাশ করা হয়েছে।
নতুন ভোটারসহ মোট ৬২৩ জন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে। আসন্ন নির্বাচনের জন্য ইতিমধ্যে দুটি প্যানেলের নাম প্রকাশিত হয়েছে সম্প্রতি। প্যানেলের মধ্যে রয়েছে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল আর অন্যটি হলো- ওমর সানী-অমিত হাসান প্যানেল।
২০১৫ সালের ৩০ জানুয়ারি শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন শাকিব খান ও সাধারণ সম্পাদক অমিত হাসান।
ইত্তেফাক/আনিসুর
