মানিকগঞ্জ খোন্দকার দেলোয়ার হোসেন কলেজের নিখোঁজ ছাত্রী জবেদা আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ১০টার দিকে লাশটি ধামরাইয়ের বার পাইকা এলাকার ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। এ সময় জবেদা আক্তারের দুই চোখ উপড়ানো ছিল। তিনি একই গ্রামের জয়নাল উদ্দিনের মেয়ে।
জবেদার বাবা জয়নাল উদ্দিন জানান, শনিবার রাত থেকে জবেদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রবিবার সকালে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে তার লাশ পাওয়া যায়। তবে কারা কেন তাকে হত্যা করেছে সে ব্যাপারে কোনো ধারণা নেই তার বাবার।
ধামরাই থানার ওসি শেখ রিজাউল হক দিপু জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা হয়েছে।
ইত্তেফাক/জামান
