‘মুক্তিযুদ্ধের সিনেমা বানাতে গেলে যে পরিমাণ অর্থ ও সহযোগিতার দরকার তা কেউ দিতে চায় না। আমাদের দেশে অনেকেরই টাকা আছে কিন্তু! ভাষা আন্দোলনের ওপর একটি সিনেমার পরিকল্পনা করেছি। সেটার জন্য সরকারি অনুদান চেয়েছিলাম। কিন্তু সামান্য অনুদানের টাকাও পেলাম না। মুক্তিযুদ্ধভিত্তিক ছবি করা ব্যয় সাপেক্ষ। জয়যাত্রা নিজের টাকা দিয়ে করেছি, এখনো সেটা ফেরত আসেনি। পরে এই সিনেমার স্বত্ব আমার কাছে রাখা সম্ভব হয়নি।’
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ।
ইত্তেফাক/আনিসুর
