বৈশাখী টেলিভিশনের সেলিব্রেটি টক-শো আলাপ। অনুষ্ঠানে গ্ল্যামার জগতের একজন সেলিব্রেটির সঙ্গে আড্ডায় বসেন জনপ্রিয় একজন উপস্থাপক।
উপস্থিত সেলিব্রেটি তাঁর জীবন ও কর্মের নানা দিক ভক্তদের সামনে তুলে ধরেন। এসএমএসর মাধ্যমে দর্শকদের মজার মজার প্রশ্নের উত্তর দিয়ে থাকেন অতিথি।
আলাপের এবারের পর্বের অতিথি হিসেবে থাকছেন অভিনেতা সুজাত শিমুল।
উপস্থাপনা ইসরাত পায়েল। প্রযোজনায় পলাশ মাহবুব। সরাসরি সম্প্রচারিত হবে মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটে বৈশাখী টেলিভিশনের পর্দায়।
ইত্তেফাক/আনিসুর
