মেক্সিকোর সাবেক গভর্নর ইয়ারিংটন ইতালিতে আটক

আপডেট : ১০ এপ্রিল ২০১৭, ১৮:০৫
মেক্সিকোর সাবেক গভর্নর টমাস ইয়ারিংটন (৫৯)কে সোমবার ইতালির পুলিশের হাতে আটক হয়েছে । টমাস ইয়ারিংটন ১৯৯৯ থেকে ২০০৫ পর্যন্ত মেক্সিকোর তামাউলিপাসের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন।
 
সাবেক এই গভর্নরের বিরুদ্ধে ঘুষ, ড্রাগ কার্টেল বা মদ চোরাচালান কার্যক্রম এবং লক্ষ লক্ষ ডলার আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছিল এবং তাকে আটক করার জন্য ১৫ লাখ মেক্সিকান ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দেয় যার পরিমাণ ৮ লাখ মার্কিন ডলার । 
 
ইতালিতে আটক হওয়ার ঘটনায় মেক্সিকোর এটর্নি জেনারেল দাপ্তরিকভাবে জানায়, টমাস ইয়ারিংটনকে তার দেশে দ্রুত ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করবেন । অন্যদিকে ,তার অর্থ পাচার করার অভিযোগে যুক্তরাষ্ট্রের কাছে জানতে চাওয়া হয় ফলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে বলা হয়েছে ,ইয়ারিংটন যুক্তরাষ্ট্রের টেক্সাস সীমান্তবর্তী তামাউলিপাস অঞ্চলে ঘুষ এবং মদপাচারের সাথে জড়িত ছিল । 
 
উল্লেখ্য, এ ঘটনায় টমাস ইয়ারিংটনকে মেক্সিকোর ইন্সিটিটিউশনাল রেভুলোশনারী পার্টি (পিআরআই) থেকে বহিস্কার করা হয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির