সেনা কেন্দ্রীয় মসজিদে কাবা শরীফ ও মসজিদে নববীর ভাইস-প্রেসিডেন্টের বয়ান অনুষ্ঠিত

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ০১:০৫

পবিত্র মক্কার মসজিদুল হারামাইন শরীফ এবং মসজিদে নববীর ভাইস-প্রেসিডেন্ট ড. মুহাম্মদ বিন নাসির বিন মুহাম্মদ আলখুযাইম গতকাল সোমবার মাগরিবের নামাজের পর ঢাকা সেনানিবাসের সেনা কেন্দ্রীয় মসজিদে ইসলামিক বিধি-বিধান ও ইসলামিক জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় মসজিদে নববীর ইমাম ও খতিব আবদুল মেহসিন মোহাম্মদ আল কাসিমসহ সফররত সৌদি আরবের ছয় সদস্যের প্রতিনিধি দল সঙ্গে ছিলেন। সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আগত অতিথিদের ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় সেনা মসজিদে স্বাগত জানান।

আলোচনা শেষে বিশ্ব মুসলিমের শান্তি, নিরাপত্তা ও ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। উক্ত আলোচনায় তিন বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বেসামরিক কর্মকর্তা, জেসিওসহ আনুমানিক ২৫০০ জন সদস্য উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/নূহু