মা হলেন রাশিয়ান মডেল ইরিনা শায়েক। আন্তর্জাতিক গণমাধ্যমের খবর, দু’সপ্তাহ আগে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন তিনি। তবে সন্তানের কোন ছবি এখনো মিডিয়ায় প্রকাশিত হয়নি।
হলিউড অভিনেতা ব্র্যাডলি কুপার ও ইরিনা শায়েকের সম্পর্ক নিয়ে এক সময় সরগরম ছিল শোবিজ পাতা। গত নভেম্বরে একটি ফ্যাশন শো-তে বেবি বাম্প নিয়ে উপস্থিত হন ইরিনা। তার পরেই তাঁর সন্তান সম্ভাবনার খবর প্রকাশ্যে আসে।
IMG0
যদিও তাঁদের ছেলে না মেয়ে হয়েছে তা এখনও প্রকাশ্যে জানায়নি এই যুগল। আর দিন কয়েক পর সন্তানের নাম জানাবেন তাঁরা। তা শুনেই বোঝা যাবে তাদের সন্তানের কথা। এই দম্পতির ঘনিষ্ঠ সূত্র সন্তান হওয়ার খবর নিশ্চিত করেছেন।
পর্তুগাল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দীর্ঘ সম্পর্ক একটা সময়ে ভেঙে যায় ইরিনার। তার পরে তিনি ব্র্যাডলির সঙ্গে সম্পর্কে জড়ান। এবার মা হওয়ার খবরেও শিরোনামে তিনি। খবর ডেইলি মেইল।
ইত্তেফাক/আনিসুর
