সরাসরি অনুষ্ঠানে ফাল্গুনী হামিদ

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১১:১৮
 
এক সময় টিভি খুললেই যাকে নিয়মিত দেখা যেতো, টেলিভিশনের জনপ্রিয় মুখ ফাল্গুনী হামিদ বৈশাখী টেলিভিশনের আড্ডার অনুষ্ঠান ‘আলাপ’র এবারের অতিথি।
 
গুণী এই মানুষ কথা বলবেন তার কাজ না করা এবং সমসাময়িক বিষয় প্রসঙ্গে। অনুষ্ঠানে দর্শকরাও ফোনে সরাসরি যোগ দিতে পারবেন।
 
অনুষ্ঠান উপস্থাপনায় ইসরাত পায়েল। প্রযোজনা পলাশ মাহবুব। বৈশাখী টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে আগামীকাল বুধবার সকাল ১০টা ২০ মিনিটে।
 
ইত্তেফাক/আনিসুর