নেত্রকোনায় যুবকের ফাঁসির আদেশ

আপডেট : ১১ এপ্রিল ২০১৭, ১৬:২৬
 
জবাই করে হত্যার অভিযোগে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাঘারপাড় গ্রামের সুরুজ্জামান (২৮) নামে এক যুবককে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
 
মঙ্গলবার এই রায় প্রদান করেন জেলার দায়রা জজ কেএম রাসেদুজ্জামান। মামলা সূত্রে জানা গেছে পূর্ব শত্রুতার জের ধরে আসামী  সুরুজ্জামান ২০১৫ সনের ২২ অক্টোবর দুর্গাপূজা দেখানোর কথা বলে বাঘারপাড় গ্রামের সুনিল চন্দ্র দাসের পুত্র ভজন চন্দ্র দাসকে (২৮) কলমাকান্দায় ডেকে নিয়ে আসে। পরে ভজনকে মদ পান করানো হয়। অতিরিক্ত মদ পানের পর ভজন যখন প্রায় অজ্ঞান হয়ে পড়ে তখন ছুরি দিয়ে ভজনকে জবাই করে হত্যা করে। ঘটনার চারদিন পর ভজনের পিতা সুনিল দাস কলমাকান্দায় থানায় সুরুজ্জামানের বিরুদ্ধে হত্যা মামলা করলে তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদিতে বিচারক এ রায় দেন। সরকার পক্ষে মামলা পরিচালনা করে পিপি এডভোকেট জিএম খান পাঠান বিমল এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট পিযুস কান্তি সরকার।