চীনে দাবানল নেভাতে গিয়ে ৩০ দমকলকর্মীর মৃত্যু

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০৮:১৯

চীনে দাবানল নেভাতে গিয়ে ৩০ দমকল কর্মীর প্রাণ গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, সিচুয়ানের ওই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৭শ’ দমকলকর্মীকে মোতায়েন করা হয়। মুলি অঞ্চলে ৪ হাজার মিটার পর্যন্ত ওই দাবানল বিস্তৃত ছিল উল্লেখ করে মন্ত্রণালয় জানায়, তারা নিখোঁজ ৩০ দমকলকর্মীর মরদেহ উদ্ধার করেছে।

আরো পড়ুন: নাতনি জন্ম দিয়ে ছেলেকে বাবা হওয়ার সুযোগ দিলেন মা

রবিবার বিকেলে হঠাৎ করেই বাতাসের গতিপথ পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে ওই দমকলকর্মীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।-স্ট্রেইট টাইমস

ইত্তেফাক/এমআর