জনপ্রিয় ব্যান্ডদল চিরকুট। কথা প্রধান গান ও ব্যতিক্রমী সুর দিয়ে এরইমধ্যে গ্রহণযোগ্যত পেয়েছে দলটি। অডিও গানের পাশাপাশি চলচ্চিত্রের গানেও নিয়মিত গাইতে দেখা যায় চিরকুটকে।
সর্বশেষ জনপ্রিয়তা পেয়েছে ‘আয়নাবাজি’ ছবিতে গাওয়া তাদের ‘না বুঝি দুনিয়া না বুঝি তোমায়’ কথায় সাজানো গানটি। আরও বেশ কিছু চলচ্চিত্র অপেক্ষায় রয়েছে চিরকুটের গান নিয়ে মুক্তি পাবার।
নতুন খবর হলো এই ব্যান্ডদলটি বৃহস্পতিবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদের সামনে মানিক মিয়া এভিনিউতে টেলিকমিউনিকেশ প্রতিষ্ঠান বাংলালিংকের আয়োজনে ‘বাংলালিংক আল্পনায় বাংলাদেশ’ অনুষ্ঠানে পারফর্ম করবে। ছবি আঁকার পাশাপাশি দলের সদস্যদের নিয়ে গানের তালে মেতে উঠবেন চিরকুট প্রধান শারমিন সুলতানা সুমি।
অনুষ্ঠান প্রসঙ্গে সুমি বলেন, 'আমরা অত্যন্ত আনন্দিত বাংলালিংকের এরকম একটি আয়োজনরে অংশ হতে পেরে। আশা করছি এটি একটি ব্যতক্রিমধর্মী আয়োজন হতে যাচ্ছ। যা দর্শক-শ্রোতাদের অন্যরকম অভজ্ঞিতা দেবে। আমি আরও আনন্দিত যে বাংলালিংকের এই আয়োজন ঢাকা ছাড়াও দেশের পাঁচটি অঞ্চলে উদযাপিত হবে এবং এটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। আশা করছি প্রচুর সংখ্যক ভক্ত, শ্রোতারা এই আয়োজনে অংশ নেবেন।'
ইত্তেফাক/রেজা
