পথচলার দুই বছরে রেডিও ধ্বনি

আপডেট : ১২ এপ্রিল ২০১৭, ২২:১৩
 
পথচলার দুই বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করেছে রেডিও ধ্বনি (৯১.২ এফ.এম) কর্তৃপক্ষ। ২০১৫ সালের ১৪এপ্রিল যাত্রা শুরু করে দেশের প্রথম ডিজিটাল নিউজ রেডিও স্টেশনটি।
 
রেডিও ধ্বনির অনুষ্ঠান বিভাগের প্রধান আরমানুল হক জানান, পহেলা বৈশাখের সার্বিক ব্যস্ততার কথা বিবেচনায় অনুষ্ঠানটি হবে বৃহস্পতিবারে। রাজধানীতে জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে, তৃতীয় তলায় বিকেল ৫টা থেকে বর্ষপূর্তির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কয়েকজন মন্ত্রীসহ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই'র সকল নেতৃবৃন্দ ও সদস্যদের। এছাড়া বিভিন্ন পেশাজীবীরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।