ধূমপান বিরোধী সচেতনতায় শর্টফিল্ম ‘ক্যাম্পেইন’

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৪:৪৮
 
রণজিৎ সরকারের রচনায় নির্মিত হলো শর্ট ফিল্ম ‘ক্যাম্পেইন’। এসডি কনটেন মিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে। শর্টফিল্মটি সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে। ধূমপানে নিরুৎসাহিত করার উপরে শর্টফিল্মে টি নির্মাণ করা হয়েছে।
 
পরিচালনা করছেন এসডি প্রিন্স। ক্যামেরায় মেহমুদ জয়। এতে অভিনয় করেছেন নবাগত মডেল তারিফ কাজী, এস কে যুবরাজ, দিলরুবা ডলি, রোজ মল্লিক, সাইমুন নেসা আঁখি ও এসডি প্রিন্স।
 
শর্ট ফিল্মের দৃশ্য-ধারণ করা হয়েছে রাজধানীর রমনা পার্ক ও বেশ কিছু লোকেশনে।
ইত্তেফাক/আনিসুর