ইউলিয়াকে ফ্লাট উপহার দিলেন সালমান

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৫:২৮
 
সালমান খানের সঙ্গে ইউলিয়া ভানটুরের সম্পর্কের গল্প শোবিজের মোটামুটি সবাই জানেন। খান পরিবারের যে কোনও অনুষ্ঠানে ইউলিয়ার অবাধ যাতায়াত বা ছুটি কাটানো, সবখানেই সালমানের পাশে দেখা যায় তাকে।
 
বান্ধবীর জন্য সল্লু মিয়া বিশেষ কিছু করবেন, এটা তো স্বাভাবিক। ভারতীয় মিডিয়ার খবরে বলা হচ্ছে, ইউলিয়াকে একটি অ্যাপার্টমেন্ট বা ফ্লাট উপহার দিয়েছেন সালমান। এখনো মুম্বাইয়ের একটি বাড়িতে ভাড়া থাকেন ইউলিয়া।
 
তবে এবার কয়েকদিনের মধ্যে নতুন ফ্লাটে শিফট হচ্ছেন সালমানের এই বিদেশি প্রেমিকা। আর এই ফ্লাট ইউলিয়াকে উপহার হিসেবে দিতে সম্প্রতি এটি কিনেছেন সালমান নিজেই। তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের খুব কাছে অবস্থিত নতুন এই ফ্লাটটি আবার নিজ হাতে সাজিয়েছেন সালমান। 
 
উল্লেখ্য, গত দু’বছর ধরে সালমান খান ও ইউলিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা তুঙ্গে। এরমধ্যে একবার শোনা যায়,  তাদের সম্পর্ক ভেঙে গেছে, এমনকি রোমানিয়া চলে গিয়েছিলেন ইউলিয়া।
 
তবে তা মিথ্যা প্রমাণ করে নভেম্বরে আবারো ভারতে আসেন ইউলিয়া। সম্প্রতি সালমান পরিবারের সঙ্গে গিয়েছিলেন মালদ্বীপে। খবর ইন্ডিয়া টুডে। 
 
ইত্তেফাক/আনিসুর