সঞ্জয় দত্তের বায়োপিক বেশ কিছুদিন ধরেই সিনেমহলের চর্চায়। ছবিতে রণবীর কাপূর অভিনয় করছেন সঞ্জয় দত্তের ভূমিকায়। দিন কয়েক আগে মুম্বইয়ের এক স্টুডিওর বাইরে এসে রণবীর তার এক লুক রিভিল করেছিলেন। সেটা ছিল সঞ্জুবাবার 'সাজন' ছবি সময়কালীন লুক। আর এ বার আজকের সঞ্জয়ের লুকে স্টুডিওর বারান্দায় এলেন রণবীর। আর এরমধ্য দিয়েই রণবীরকে প্রায় দুই মাস পর প্রকাশ্যে দেখা গেল।
রণবীরের নতুন মেকওভারে চমকে গিয়েছেন সকলেই। হুবহু এখনকার সঞ্জয় দত্তের মতোই লাগছে রণবীরকে। কপালে তিলক। এক্কেবারে যেভাবে সঞ্জয় দত্ত লাগান। তার উপরে গোঁফটাকেও রণবীর পাকিয়েছেন দত্তবাবুর মতোই। রণবীরের এই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এদিকে লোকমত মহারাষ্ট্রিয়ান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে রণবীর বললেন, ছবির অর্ধেক কাজ শেষ। আমি খুব খুশি যে আমি সঞ্জয় দত্ত বায়োপিকে অভিনয় করার সুযোগ পেয়েছি। তা-ও আবার মুখ্য ভূমিকায়। পুরো ক্রেডিটটাই রাজ কুমার হিরানির। সঙ্গে সঞ্জয় স্যার আর বিনোদ স্যারকে (বিধু বিনোদ চোপড়া) অনেক ধন্যবাদ। ইন্ডিয়ান এক্সপ্রেস।
ইত্তেফাক/রেজা
