দেশবাসীকে জেপির নববর্ষের শুভেচ্ছা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২০:১৩
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষা মন্ত্রী শেখ শহীদুল ইসলাম বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন। 
 
এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় এই দিনে দেশবাসী আপামর জনগনের সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেছেন। 
 
বাংলা নববর্ষকে আমাদের জাতীয় উৎসবের এক অন্যন্য দিন হিসেবে উল্লেখ করে জেপি নেতৃদ্বয় বলেন, এই দিনটি জাতি অতীতের গ্লানি ভুলে পালন করেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি এইদিন একাত্ব হয় এবং একটি অখণ্ড জাতীয়তা বোধের স্ফুরন ঘটে। এরকম একটি দিনে আমরা আশা করব সমগ্র জাতি অতীতের গ্লানি ও ক্লেশ মুছে ফেলে সমৃদ্ধি ও অগ্রগতির ধারাকে বেগবান করবে। আমরা মনে করি, এটি একটি কেবল উৎসবের দিনই নয়, এটি প্রতিটি বাঙালির উজ্জ্বলতর ভবিষ্যৎ কামনারও দিন। নতুন এই বছরটি শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যে পরিপূর্ণ হোক এটাই আমাদের কামনা। জাতীয় পার্টি-জেপি নেতৃদ্বয় দেশবাশীকে শুভ নববর্ষ জানিয়েছেন।
 
ইত্তেফাক/ইউবি