কওমির শিক্ষা সনদের স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ২২:১৭

কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ এবং আরবি) এর সমমান প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

 
বৃহস্পতিবার রাতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
 
এতে বলা হয়, দাওরায়ে হাদিসের সনদকে মাস্টার্স (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান করা হলো।