বাংলা নববর্ষে কানাডার অন্টারিও’র মুখ্যমন্ত্রীর বৈশাখী শুভেচ্ছা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৪:০৯
 
বাংলা নববর্ষে কানাডার অন্টারিও'র মুখ্যমন্ত্রী ক্যাথলিন ওয়েন বৈশাখী শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আজ গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় বলেন, বাংলাদেশ, ভারত এবং কানাডায় ও বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত বাঙালি সম্প্রদায়ের জন্য এ এক আনন্দময় মুহূর্ত।
 
তাই তিনি নতুন বছরে বাঙালিরা পরিবার-পরিজন, বন্ধু-প্রতিবেশীদের মঙ্গল কামনা করেন। একে প্রাচীন ঐতিহ্যের এক চমৎকার উপকরণ বলে মনে করেন প্রিমিয়ার।
 
তিনি আরো বলেন, নতুন বছর উদযাপনসহ বাঙালিদের আরও যেসব ঐতিহ্যবাহী উৎসব রয়েছে তা কানাডার সংস্কৃতিকে উন্নত করছে, বৈশ্বিক সংযোগ সুদৃঢ় করছে এবং বৈচিত্র্যময় সমাজ গঠনে সাহায্য করছে।
 
অন্টারিও’র সাফল্যের গল্পে অংশীদার হওয়ায় তিনি বাঙালি সম্প্রদায়কে ধন্যবাদ জানান এবং সকলের জন্য সুস্বাস্থ্য, সুখী, সমৃদ্ধ বছর কামনা করেন।
 
এদিকে কানাডার অটোয়া, টরেন্টো, মন্ট্রিয়াল, ভ্যাংকুভার, ক্যালগেরিসহ বিভিন্ন শহরে বৈশাখী উৎসবের আয়োজন চলছে।
 
অন্টারিওর প্রিমিয়ার (মুখ্য মন্ত্রী) ক্যাথলিন ওয়াইন তার সরকার মার্চ মাসকে 'বাংলাদেশ হেরিটেজ মাস' হিসেবে সম্মান দেন এবং তা গত ২৭ মার্চ টরেন্টোস্থ পার্লামেন্ট ভবনে পালন করেন।
 
ইত্তেফাক/রাফাত