ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানে বিশ্ববিদ্যালয় ছাত্রকে হত্যা

আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১৮:৩৭
পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে মাশাল খান নামে আবদুল ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। 
 
এ ঘটনার পর ওয়ালি খান বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হামলায় জড়িত থাকায় ওই বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রকে আটক করা হয়েছে। 
 
ওয়ালি খান বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের বিরুদ্ধে ফেসবুকে ধর্ম অবমাননাকর লেখা পোস্ট করার অভিযোগ ওঠে। এর জের ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্ররা তাদের ওপর হামলা করে। হামলায় একজন নিহত এবং অপরজন আহত হন। মাশাল খান সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন। 
 
পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হয়। ১৯৯০ সালের পর থেকে এ পর্যন্ত পাকিস্তানে ধর্ম অবমাননার অভিযোগে ৬৫ জনকে হত্যা করা হয়েছে। বিবিসি।
 
ইত্তেফাক/ইউবি